ঢাকা | খ্রি.

তেঁতুলিয়ায় ভারতে অনুপ্রবেশের চেষ্টায় চার তরুণ আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং | Photo Card
তেঁতুলিয়ায় ভারতে অনুপ্রবেশের চেষ্টায় চার তরুণ আটক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিনজন পালিয়ে যায়। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আটক চারজন হলেন—সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার বড় ছেলে মো. সাব্বির হোসেন (১৫), তার ছোট ছেলে মো. রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাত তরুণকে ভারতের দিকে যেতে দেখা যায়।

বিষয়টি টের পেয়ে শারিয়ালজোত বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে চারজনকে আটক করা সম্ভব হলেও অন্য তিনজন সীমান্তবর্তী এলাকা দিয়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

তেঁতুলিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল মালেক বলেন, বিজিবি চার তরুণকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চারজনকে আটক করা হয়েছে এবং তিনজন পালিয়ে গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপাল-তিব্বতে হিমবাহ ধস ও বন্যা: নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ আড়াই

নেপাল-তিব্বতে হিমবাহ ধস ও বন্যা: নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ আড়াই