বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৮৬ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৪৯ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৯ জন রয়েছেন।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ২১০ বোতল ইস্কাফ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একটি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, দুটি ডিবির জ্যাকেট, একটি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন, দুটি গুলির খোসা, একটি ফয়েল পেপার ও ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
নিউজ বাংলা চ্যানেল