নিউজ বাংলা ডেস্ক : বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের এবং এসবির পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নতুন পদায়নের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাগেরহাটের বর্তমান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল