ঢাকা | খ্রি.

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং | Photo Card
জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

অন্য একটি প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

সরকার গঠনের প্রায় ছয় মাস পর শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভার আকার বাড়ানো হয়। এদিন নতুন পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হন এবং একজন প্রতিমন্ত্রীকে মন্ত্রী করা হয়। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। একই রাতে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়।

এর অংশ হিসেবে জহির উদ্দিন স্বপনের পরিবর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে।

এর আগে শুক্রবার রাতেই জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়টি জানানো হয়। শনিবার প্রজ্ঞাপনের মাধ্যমে তার পদটি নির্দিষ্ট করে ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জহির উদ্দিন স্বপনকে নিয়ে বর্তমানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। তাদের মধ্যে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও মো. রুহুল কবির রিজভী। নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি যথাক্রমে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

নিজস্ব প্রতিবেদক


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ