ঢাকা | খ্রি.

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং | Photo Card
বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এ এক্সপো। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজন করা হয়েছে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬। এবারের এক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।

এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ ও আর্থিক সুবিধা অর্জনের বিষয়েও মানুষের আগ্রহ বাড়বে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গার

ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গার