ঢাকা | খ্রি.

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পাল্টা অভিযানে ৩ তেল ট্যাংকার অচল-ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং | Photo Card
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পাল্টা অভিযানে ৩ তেল ট্যাংকার অচল-ধ্বংস ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানি জাহাজে নৌ অবরোধের প্রতিক্রিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরি ও একটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

আইআরজিসির দাবি, হামলার পর ক্ষয়ক্ষতি এবং আরও আক্রমণের আশঙ্কায় মার্কিন জাহাজ দুটি ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে।

তবে ইরানের এই দাবির পরপরই পাল্টা বক্তব্য দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের ভাষ্য অনুযায়ী, মার্কিন একটি বিমানবাহী রণতরি ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে এড়িয়ে গেছে। এ ঘটনায় কোনো মার্কিন সেনা আহত হয়নি বলেও জানিয়েছে সেন্টকম।

সেন্টকম আরও জানায়, এর পাল্টা জবাব হিসেবে খাগ দ্বীপের উপকূলে আইআরজিসির দুটি অপরিশোধিত তেলবাহী জাহাজকে স্থায়ীভাবে অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। পাশাপাশি ওমান উপসাগরে ‘এমটি কাইলো’ নামে আরও একটি ইরানি তেল ট্যাংকার ধ্বংস করার কথাও নিশ্চিত করেছে তারা।

এদিকে সমুদ্রপথ ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি সতর্কতা ও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালিতে অননুমোদিত জলপথ ব্যবহার না করতে সাধারণ জাহাজগুলোকে সতর্ক করেছে আইআরজিসি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রও নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় হরমুজ প্রণালি ও আশপাশের অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি আরও প্রকট হয়ে উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
কোমরের মাপ হৃদরোগের ঝুঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংকেত দিতে প

কোমরের মাপ হৃদরোগের ঝুঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংকেত দিতে প