নিউজ বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হতে পারে। একই সময়ে কুয়েত দাবি করেছে, তারা ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করছে এবং এতে কোনো হতাহত হয়নি।
অন্যদিকে, ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের খবর অস্বীকার করেছে। এদিকে ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তদন্ত চলছে।
নিউজ বাংলা চ্যানেল