ঢাকা | খ্রি.

ইরানে রোববার হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং | Photo Card
ইরানে রোববার হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

ইরানের বিরুদ্ধে রোববার কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত তেহরানে হামলা না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

রোববার মিশিগানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলা চালানো হবে কি না, সে বিষয়ে তাঁর সরাসরি উত্তর হলো—না, রোববার কোনো হামলা হবে না।

এর আগে একই দিন ইরানকে কঠোর বার্তা দেন ট্রাম্প। তাঁর বক্তব্যে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা তৈরি হয়েছিল। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা হবে, নাকি দেশটিকে পুরোপুরি নির্মূল করা হবে—এটাই এখন মূল প্রশ্ন।

এদিকে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেছেন ট্রাম্প। তাঁর দাবি, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান সেখান থেকে কিছুই পাচ্ছে না।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো অথবা দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তবে তেহরান কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে জুনে দুই দেশের মধ্যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি।

এমন পরিস্থিতিতে নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা না চালানোর ঘোষণা দিলেন ট্রাম্প। তবে তাঁর এই অবস্থান ভবিষ্যতেও বহাল থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আজ ডাকসুর বিক্ষোভ কর্মসূচি

আজ ডাকসুর বিক্ষোভ কর্মসূচি