ঢাকা | খ্রি.

২০১৬ সালের গয়না ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং | Photo Card
২০১৬ সালের গয়না ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ২০১৬ সালে প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে অস্ত্রের মুখে গয়না লুটের ঘটনায় কিম কার্দাশিয়ানকে প্রতীকী ১ ইউরো (১.১৫ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মামলার রায় বিশ্লেষণ করে কিমের আইনজীবী এ তথ্য জানান।

ক্ষতিপূরণের অর্থের চেয়ে ডাকাতদের অপরাধ স্বীকার এবং জবাবদিহিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন কিম। আদালতের রায়ের পর কিম কার্দাশিয়ান ও তাঁর স্টাইলিস্ট সিমোন হারুশ যৌথ বিবৃতিতে জানান, বিষয়টি শুধু অর্থ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এর সঙ্গে বিচার পাওয়া ও ঘটনার স্বীকৃতির বিষয়টিও জড়িত ছিল।

কিম ওই ঘটনাকে তাঁর ‘জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা’ হিসেবে উল্লেখ করে ফরাসি বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

একই মামলায় ডাকাতদের হামলায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হোটেলের সাবেক এক রিসেপশনিস্টকে ১০৯,৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন উইক চলাকালে পুলিশের পোশাক পরে একদল ডাকাত হোটেলে ঢুকে কিম কার্দাশিয়ানকে বেঁধে ফেলে। এরপর প্রায় ৬ মিলিয়ন ডলার মূল্যের গয়না নিয়ে পালিয়ে যায় তারা।

বয়সের কারণে ফ্রান্সে ‘দাদু ডাকাত’ নামে পরিচিত এই চক্রের আট সদস্যকে গত বছর দোষী সাব্যস্ত করা হয়। সশস্ত্র ডাকাতি, অপহরণ, গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততাসহ অন্যান্য অভিযোগে তাদের বিচার হয়। ওই সময় অভিযুক্তদের মধ্যে ছয়জনের বয়স ছিল ৬০ ও ৭০-এর কোঠায়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
চৌদ্দগ্রামে এক হাজার ইয়াবাসহ তিনজন আটক

চৌদ্দগ্রামে এক হাজার ইয়াবাসহ তিনজন আটক