ঢাকা | খ্রি.

দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2025 ইং | Photo Card
দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন: মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা , ছবি: সংগৃহীত
ad728
 স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। যত বড়ই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি দৃঢ়তা প্রকাশ করে বলেন, জনগণ যখন নির্বাচনমুখী, তখন কেউই এ প্রক্রিয়া বন্ধ করতে পারবে না।

বাজার পরিদর্শনকালে তিনি শাকসবজির দাম নিয়ে বলেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, পাইকারি থেকে খুচরা বাজারে পণ্য আসতে আসতে দাম বেড়ে যায়, কিন্তু কৃষকরা তার সঠিক মূল্য পায় না। মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভবান হয়। এ সময় তিনি আলুর পর্যাপ্ত মজুদ থাকার কথাও জানান।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রাজধানীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬

রাজধানীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬