ঢাকা | খ্রি.

‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিকল্পিত বৃক্ষরোপণের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং | Photo Card
‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিকল্পিত বৃক্ষরোপণের নির্দেশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

  1. নিজস্ব প্রতিবেদক
  2. পরিবেশ সুরক্ষা ও শিশুদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীপ্রতি একটি করে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
  3. এ লক্ষ্যে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে কতটি গাছ লাগানো হবে, কোথায় গাছগুলো রোপণ করা হবে এবং কীভাবে পুরো কার্যক্রম বাস্তবায়ন করা হবে—এসব বিষয় উল্লেখ করে পৃথক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে বৃক্ষরোপণ ও পরবর্তী পরিচর্যার জন্য সময়ভিত্তিক ক্যালেন্ডার তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে।
  4. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়।
  5. চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জুলাই ২০২৬ মাসের সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ থিমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করতে হবে। বিদ্যালয়ভিত্তিক পরিকল্পনা ও সময়সূচি প্রস্তুতের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
  6. নির্দেশনায় আরও বলা হয়, শুধু কর্মপরিকল্পনা ও ক্যালেন্ডার প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হবে না। প্রণীত পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন এবং গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে।
  7. সংশ্লিষ্টরা মনে করছেন, ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি শুধু বিদ্যালয় চত্বরে সবুজায়ন নয়, শিশুদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছোটবেলা থেকেই একটি গাছের সঙ্গে একজন শিক্ষার্থীর সম্পর্ক তৈরি হলে গাছের পরিচর্যা, পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তাদের মধ্যে স্থায়ীভাবে গড়ে উঠতে পারে।
  8. বিশেষ করে জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান তাপমাত্রা, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশদূষণের কারণে দেশে সবুজায়নের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এ বাস্তবতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে কেন্দ্র করে পরিকল্পিত বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালিত হলে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ হবে আরও সবুজ ও মনোরম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়বে।
  9. তবে কর্মসূচিটির সফলতা নির্ভর করবে শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সেগুলোর নিয়মিত পরিচর্যা ও বেঁচে থাকা নিশ্চিত করার ওপর। তাই শিক্ষার্থীদের সরাসরি গাছের পরিচর্যার সঙ্গে যুক্ত করে ‘এক শিশু, এক গাছ’ ধারণাটিকে দীর্ঘমেয়াদি পরিবেশ আন্দোলনে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আবারো গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফরিদা পারভীন

আবারো গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফরিদা পারভীন