ভারতের স্বাধীনতাসংগ্রামের একটি অজানা ২১ দিনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। তবে ছবির নাম এবং মুক্তির তারিখ এখনো প্রকাশ করেননি নির্মাতারা।
‘হাজারো খোয়াইশে অ্যায়সি’খ্যাত নির্মাতা সুধীর মিশ্রর পরিচালনায় এই সিনেমায় মনোজ বাজপেয়ির পাশাপাশি অভিনয় করছেন সৌরভ শুক্লা। ‘বেনারস মিডিয়াওয়ার্কস’-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন অনুভব সিনহা ও নরেন্দ্র হীরাওয়াত। সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে এনএইচ স্টুডিওজ।
এদিকে, গান্ধীর চরিত্রে মনোজ বাজপেয়ির ফার্স্ট লুক প্রকাশের সময় তাঁর আরেকটি সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে। অরবিন্দ আদিগার উপন্যাস অবলম্বনে নির্মিত ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। বেন রেখির পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো বোমান ইরানির সঙ্গে পর্দা ভাগ করেছেন বাজপেয়ি। ছবিটিতে আরও অভিনয় করেছেন দিব্যা দত্ত।
নিউজ বাংলা চ্যানেল