ঢাকা | খ্রি.

26102910

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং | Photo Card
26102910 ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব গবেষণা মাঠ (পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ) হস্তান্তরের দাবিতে আন্দোলন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টানা তিন দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন, পুরাতন বাণিজ্য মেলা মাঠে গণজমায়েত এবং এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার অবকাঠামো ভাঙচুরের পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সড়ক অবরোধ করেন তারা।

এদিন সকালে আগারগাঁও থেকে বিজয় সরণি সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, গবেষণার জন্য নির্ধারিত জমি ফেরত না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক শিক্ষা ও উচ্চতর কৃষি গবেষণা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বলেন, আমাদের ক্যাম্পাস এবং এর জমি উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এর জন্য সাময়িক কিছু অসুবিধা হলেও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে তা মেনে নিতে সম্মত হয়েছি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ঢাকা ও আশপাশে আজ বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা ও আশপাশে আজ বাড়তে পারে তাপমাত্রা