নিউজ বাংলা ডেস্ক : মক্কা চুক্তির বিরোধিতা করে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন আন্দোলনকারীরা। সমাবেশ থেকে তারা দেশবিরোধী বলে দাবি করা এ আয়োজনের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সোমবার সন্ধ্যায় পুরান পল্টন এলাকায় ‘বন্দর রক্ষা ও করিডোরবিরোধী আন্দোলনের’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অর্ধশতাধিক আন্দোলনকারীকে হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ সময় বিক্ষোভকারীরা ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘দেশ বিক্রির বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘চট্টগ্রাম বন্দর, বিদেশিদের দেব না’ এবং ‘আমার মাটি আমার মা, মার্কিন ঘাঁটি হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।