ঢাকা | খ্রি.

শাড়ি নিয়ে মামলার বাদীকে হুমকি, তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং | Photo Card
শাড়ি নিয়ে মামলার বাদীকে হুমকি, তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

শাড়ি নিয়ে বিরোধের জেরে করা মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়া চৌধুরীর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সানায়া। এ ঘটনায় ২০২৫ সালের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন তিনি।

সানায়ার দাবি, শাড়ি ফেরত চাওয়া এবং মামলা করার পর বিভিন্ন সময়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে মামলা তুলে নেওয়ার চাপ দেওয়া এবং দেশ ছেড়ে চলে যাওয়ার ভয় দেখানোর অভিযোগও করেছেন তিনি। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে এ বিষয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছেন বাদী।

এর আগে, শাড়ি নিয়ে করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন সানায়া চৌধুরী। গত ২৫ অক্টোবর আদালত তাঁর আবেদন মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর নির্দেশ দেন।

তবে নতুন মামলায় তানজিন তিশার বিরুদ্ধে আনা হুমকির অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এসব অভিযোগের সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করছে এনসিপি

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করছে এনসিপি