ঢাকা | খ্রি.

৯ ঘণ্টায় রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং | Photo Card
৯ ঘণ্টায় রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে এর ফলে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় মোট ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোর ৪টার দিকে বৃষ্টি শুরু হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এর তীব্রতা বাড়তে থাকে।

বৃষ্টির পানিতে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের বিভিন্ন সড়ক তলিয়ে যায়। কয়েকটি স্থানে হাঁটুপানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। পথচারীদের পানি পেরিয়ে গন্তব্যে যেতে দেখা যায়।

পানিতে রিকশাসহ ছোট যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হওয়ায় অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এ ছাড়া কিছু এলাকায় সড়কের ওপর গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নগরবাসীর অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজব্যবস্থা না থাকা, নালা-নর্দমার নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং অপরিকল্পিত অবকাঠামোর কারণে বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন

সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন