ঢাকা | খ্রি.

বিএনপিকে ‘মুনাফিকের দল’ আখ্যা শিবির সভাপতির

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং | Photo Card
বিএনপিকে ‘মুনাফিকের দল’ আখ্যা শিবির সভাপতির ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে ‘মুনাফিকের দল’ আখ্যা দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি জন্মগতভাবেই জাতি ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে আসছে। রাষ্ট্র সংস্কারের জন্য ঘোষিত ৩১ দফার কথা বারবার বললেও ক্ষমতায় এসে সেই ৩১ দফা ছুড়ে ফেলে রাষ্ট্রের প্রতিটি জায়গায় অন্ধ দলীয়করণে মেতে উঠেছে দলটি।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ১৯৯০ সালের গণআন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল। এ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেলেও বিএনপি পাঁচ বছর শাসনামলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের বিল উত্থাপন করেনি।

তিনি অভিযোগ করেন, আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের রক্তের ওপর দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। অথচ এখন সিটি করপোরেশন নির্বাচনগুলো নিজেদের মতো করে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করার চেষ্টা করছে। পিএসসি সংস্কারেও তারা আগ্রহী নয়। ভাইভার নম্বর চার-পাঁচ গুণ বাড়িয়ে দলীয় নেতাকর্মীদের চাকরিতে পুনর্বহাল এবং তালিকা ধরে নিজেদের লোকজনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শিবির সভাপতি আরও বলেন, চায়ের দাওয়াতের নামে পিএসসির সদস্যদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে। জনগণ ও তরুণ প্রজন্মের চাকরির অধিকার নিয়ে আবারও প্রতারণা করা হলে তা মেনে নেওয়া হবে না।

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে তখন সামলাতে পারেন নাই, সে সময় জনগণকে সামলানোর ক্ষমতাও আপনাদের থাকবে না।’

জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই সনদই বিএনপির অস্তিত্ব ও ক্ষমতার ভিত্তি। জনগণের ম্যান্ডেটের ওপর দাঁড়িয়েই তাদের ক্ষমতায় আসা। তাই জুলাই সনদকে অস্বীকার করা হলে ক্ষমতার মসনদ দুমড়ে-মুচড়ে শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, জনগণের রক্ত, তরুণ প্রজন্মের প্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : তারেক রহমান

একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : তারেক রহমান