ঢাকা | খ্রি.

লন্ডনে প্রথমবার ব্যালন ডি’অর, ৮ সেপ্টেম্বর প্রকাশ হবে সংক্ষিপ্ত তালিকা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং | Photo Card
লন্ডনে প্রথমবার ব্যালন ডি’অর, ৮ সেপ্টেম্বর প্রকাশ হবে সংক্ষিপ্ত তালিকা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ব্যালন ডি’অরের ৭০তম আসর বসতে যাচ্ছে লন্ডনে। ঐতিহ্যগতভাবে প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেতে আয়োজিত হলেও এবার প্রথমবারের মতো ইংল্যান্ডের রাজধানীতে হবে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের অনুষ্ঠান। আগামী ২৬ অক্টোবর লন্ডনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এবারের আসরটি বিশেষভাবে স্মরণীয় হওয়ার কারণ ব্যালন ডি’অরের ৭০তম পূর্তি। পুরুষ বিভাগে এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন ইংল্যান্ডের প্রয়াত ফরোয়ার্ড স্ট্যানলি ম্যাথিউস। তার প্রতি শ্রদ্ধা জানাতেই লন্ডনে এবারের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।

তবে মূল অনুষ্ঠানের আগে শুরু হচ্ছে প্রতীক্ষার আরেক ধাপ। আগামী ৮ সেপ্টেম্বর পুরুষ ও নারী—উভয় বিভাগে ৩০ জন করে খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এই ঘোষণার মধ্য দিয়েই শুরু হবে এবারের ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক কাউন্টডাউন।

শর্টলিস্ট প্রকাশের পর শুরু হবে ভোটগ্রহণ। ফুটবলবিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিকদের নিয়ে গঠিত বৈশ্বিক জুরি বোর্ড এই ভোট দেবে। পুরুষ বিভাগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক এবং নারী বিভাগে শীর্ষ ৫০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেওয়ার সুযোগ পাবেন।

প্রত্যেক ভোটার সংক্ষিপ্ত তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্য থেকে নিজের পছন্দের সেরা ১০ জনকে ক্রমানুসারে নির্বাচন করবেন। প্রথম পছন্দের খেলোয়াড় পাবেন ১৫ পয়েন্ট। এরপর পর্যায়ক্রমে পয়েন্ট কমে দশম পছন্দের খেলোয়াড়ের জন্য নির্ধারিত থাকবে ১ পয়েন্ট।

সব ভোট গণনা শেষে ২৬ অক্টোবর লন্ডনের মঞ্চেই জানা যাবে কার হাতে উঠছে কাঙ্ক্ষিত সোনালি বল। পুরুষ বিভাগে ফ্রান্সের উসমান দেম্বেলে এবং নারী বিভাগে স্পেনের আইতানা বোনমাতিকে বর্তমান পুরস্কারজয়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
মিরসরাইয়ের হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, রক্তাক্ত স

মিরসরাইয়ের হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, রক্তাক্ত স