ঢাকা | খ্রি.

ভারতের বিপক্ষে সেরাটা দিয়ে জয়ের লক্ষ্য জ্যোতিদের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং | Photo Card
ভারতের বিপক্ষে সেরাটা দিয়ে জয়ের লক্ষ্য জ্যোতিদের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : নারী এশিয়া কাপ কিংবা এশিয়ান গেমস—দুই দলের সাম্প্রতিক লড়াইয়ে ভারত ও বাংলাদেশকে বারবার সেমিফাইনালে মুখোমুখি হতে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে প্রতিবেশী দুই দল।

এর আগে সর্বশেষ নারী এশিয়া কাপেও সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। ২০২৩ এশিয়ান গেমসের শেষ চারের লড়াইটিও ছিল এই দুই দলের মধ্যে। তবে ওই দুই ম্যাচেই হেরে বিদায় নেয় বাংলাদেশ।

বাংলাদেশের জন্য সবচেয়ে সুখের স্মৃতি ২০১৮ সালের এশিয়া কাপ। ওই আসরে ফাইনালে ভারতকে হারিয়ে নারী-পুরুষ মিলিয়ে প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই স্মৃতিই আবার ফিরিয়ে আনতে চান নিগার সুলতানা জ্যোতিরা। দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশের অধিনায়কও এমন লক্ষ্য সামনে রেখেছিলেন।

সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে হলে আগামীকাল ভারতকে হারাতেই হবে বাংলাদেশকে। আর শক্তিশালী প্রতিপক্ষ হলেও কাজটি সম্ভব বলে বিশ্বাস জ্যোতির। গতকাল হংকংকে হারিয়ে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার বিষয়টি নিয়ে এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারা (ভারত) খুব ভালো দল ও খুবই শক্তিশালী প্রতিপক্ষ। অবশ্যই চেষ্টা থাকবে আমাদের সেরা পাফরম্যান্স দিয়ে দিনটা মেলে ধরার। সেটা করতে পারলে দিনশেষে ফল মিলবেই। আমরা নিজেদের শতভাগ উজাড় করে দিতে চাই এবং মাঠে পারফরম্যান্স দেখা চাই।’

এদিকে, টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। দুই সেমিফাইনালের জয়ী দল ১৩ সেপ্টেম্বর ফাইনালে খেলবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াইটিও অনুষ্ঠিত হবে দুবাইয়ে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের

৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের