ঢাকা | খ্রি.

১৬১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং | Photo Card
১৬১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
লাঞ্চের আগে ১১১ ওভারে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ৪৪৭। শান্ত ও লিটন দাসের পঞ্চম উইকেটের জুটিতে যোগ হয়েছে ২২ রান। ৬১ রানে অপরাজিত শান্ত, লিটনের ব্যাট থেকে এসেছে ১৯ রান।বাংলাদেশের লিড ১৬১ রানের।

৯৯তম টেস্টের প্রথম ইনিংসে ২৩ রানে ফিরলেন মুশফিক

৫২ বলে ২৩ রান করে ফিরলেন মুশফিকুর রহীম। ম্যাথু হ্যামফ্রিজের বলে গালিতে ক্যাচ দিয়ে আউট হন টাইগার ব্যাটার। ক্রিজের নতুন ব্যাটার লিটন কুমার দাস। ৬১ রানে অপরাজিত অধিনায়ক শান্ত।

১০৯.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৪২, লিড ১৫৬ রানের।দলীয় চারশ’র পর শান্তর ফিফটি

ইনিংসের চতুর্থ ব্যাটার হিসেবে ফিফটি তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে প্রথম তিন ব্যাটার জয়, সাদমান ও মুমিনুলও করেন ফিফটি। ৯ চারে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিলেন শান্ত। টাইগার অধিনায়ক অপরাজিত ৫৬ বলে ৫১ রানে। আরেক প্রান্তে মুশফিকের ব্যাট থেকে এসেছে ২২ রান।

১০৩.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪১৭, লিড ১৩১ রানের।জয় ও মুমিনুলকে হারিয়ে দিনের শুরু বাংলাদেশের

সিলেট টেস্টে ১ উইকেটে ৩৩৮ রানে তৃতীয় দিনের শুরু করে বাংলাদেশ। আজ সকালের সেশনে দ্বিতীয় ওভারেই ফিরে যান আগের দিনের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়। টেস্টে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ১৭১ রান করেন জয়। মাঝে এক ওভার টিকে সাজঘরে ফেরেন মুমিনুল হক। তার ব্যাট থেকে আসে ৮২ রান। ক্রিজের দুই ব্যাটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩২*) ও ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম (৯*)।৯৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৪, লিড ৯৮ রানের। 

খবর- মানবজমিন


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রাশিয়া-ইউক্রেন উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্পের ইঙ্গিত

রাশিয়া-ইউক্রেন উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্পের ইঙ্গিত