ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

  • নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং | Photo Card
দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক :  দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে। শনিবার (২৩ মে) সকাল ৯টায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের ছেলে আল আমিন (১৫), মোখলেসপুর এলাকার সালিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) আফসারাবাদ কলোনি এলাকার সহমেষ উদ্দীনের ছেলে কাইয়ুম (২০)।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার রানীগঞ্জ বাজারের কাছে সকাল ৯টার দিকে একই মোটরসাইকেলে থাকা ৩ আরোহী স্থানীয় সড়ক থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উঠছিলেন। এ সময় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দেশ গড়তে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ: তারেক রহমান

দেশ গড়তে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ: তারেক রহমান