নিউজ বাংলা ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই আড়াইহাজার উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। এ উপলক্ষে সম্ভাব্য পদপ্রার্থীদের মধ্যে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুই গুরুত্বপূর্ণ পদকে ঘিরে নেতাকর্মীদের দৌড়ঝাঁপ ও তৎপরতা বেড়ে গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের সময় যারা নিপীড়ন সহ্য করেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদেরই এবার অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা বেশি। এমন প্রত্যাশায় তৃণমূলের কর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উদ্দীপনা।
এদিকে, নতুন কমিটিতে জায়গা পেতে ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ ও লবিং-তদবির শুরু করেছেন।
সভাপতি পদে আলোচনায় এগিয়ে রয়েছেন রফিকুল ইসলাম রফিক ও রাসেল মোল্লা। রাজপথের আন্দোলন-সংগ্রামে তাদের সক্রিয় ভূমিকা তাদেরকে এই প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন হাসিবুর রহমান শান্ত, নবী হোসেন, রুকন উদ্দীন রাব্বি ও মজিবুর রহমান। তারা প্রত্যেকেই তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগের যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করছেন।
সব মিলিয়ে, যে কোনো সময় আড়াইহাজার উপজেলা ছাত্রদলের বহুল প্রতীক্ষিত নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে জোরালো আভাস পাওয়া যাচ্ছে।
নিউজ বাংলা চ্যানেল