ঢাকা | খ্রি.

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে পদকের পথে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং | Photo Card
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে পদকের পথে বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : এশিয়ান গেমসে ছেলেদের কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। আজ বিকেলে চায়নিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় পেলে পদকের আরও কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

কাবাডিতে শক্তিশালী দল হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়া ২০১৮ এশিয়ান গেমসে রুপা জিতেছিল। সেই দলের বিপক্ষে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করে জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১৭ পয়েন্ট সংগ্রহ করে, বিপরীতে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ এগিয়ে থাকে। এ সময়ে বাংলাদেশ আরও ২২ এবং কোরিয়া ১৯ পয়েন্ট পায়। শেষ পর্যন্ত ৩৯-৩৫ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

জয়ের পর কোচ আব্দুল জলিল একটি অনলাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা কোরিয়ার দুই খেলোয়াড়কে মার্ক করেছিলাম। খেলোয়াড়েরা নির্দেশনা অনুসরণ করেছে। এজন্য ম্যাচটি আমাদের পক্ষে এসেছে। যদিও অনেক লড়াই হয়েছে।’

আজ বিকেলেই চায়নিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর পদক নিয়ে আশাবাদী দলটি। কোচ জলিল বলেন, ‘তাইপেকে হারাতে পারলে আমরা পদকের খুব কাছাকাছি থাকব। মূলত তাইপের ম্যাচের ওপরই অনেকাংশে পদক নির্ভর করছে। এক দিনে দুই ম্যাচ হওয়ায় কোনো অজুহাত দেব না। কোরিয়াকে হারিয়ে খেলোয়াড়েরা চাঙা রয়েছে। দলের কারো চোট নেই।’

এশিয়ান গেমসের ছেলেদের কাবাডিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হলো ভারত, দক্ষিণ কোরিয়া, চায়নিজ তাইপে ও স্বাগতিক জাপান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ সকাল ১০টায় , জানবেন যেভাবে

আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ সকাল ১০টায় , জানবেন যেভাবে