রবিবার ঢাকায় পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সেমিনারে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যার সঙ্গে সম্পর্কিত এই রোগের কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে।
মন্ত্রী জানান, আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রযুক্তি দেশে নিয়ে আসার বিষয়ে ইতোমধ্যে চীনসহ আধুনিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুতই এসব প্রযুক্তি দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।
আলোচনায় জানানো হয়, বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে ৮ থেকে ১০ জন পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছেন।
নিউজ বাংলা চ্যানেল