ঢাকা | বঙ্গাব্দ

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ ব্রাজিলের, ফাইনালে পর্তুগাল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2025 ইং | Photo Card
টাইব্রেকারে স্বপ্নভঙ্গ ব্রাজিলের, ফাইনালে পর্তুগাল ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
পুরো ম্যাচে দারুণ লড়াই করেও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল। পর্তুগালের কাছে সোমবার টাইব্রেকারে ৬-৫ গোলে হার দেখে চারবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য।

আগামী বৃহস্পতিবার রাতে ইতালির সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে সেলেসাও যুবারা। পরের ম্যাচে একই দিনে শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে অস্ট্রিয়া ও পর্তুগাল। প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়ার কাছে ২-০ গোলে হার দেখে ইতালিয়ানরা।দোহায় ব্রাজিল-পর্তুগালের ম্যাচটি ছিল উত্তেজনায় পরিপূর্ণ। 

গোলের দিকে ব্রাজিল শট নেয় ১৪টি ও পর্তুগাল ১২টি। তবে নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। পেনাল্টি শুটআউটে দু’দলই গোল করে প্রথম চারটি। পাঁচ নম্বরটি মিস করে উভয় দলই। শুরু হয় ‘সাডেন ডেথ’। সেখানে নিজেদের দ্বিতীয় শট পর্তুগাল জালে জড়ালে ব্যর্থ হয় ব্রাজিল। তাতেই ফাইনাল নিশ্চিত হয় পর্তুগিজ যুবাদের। পুরো ম্যাচে সাকুল্যে ৭টি হলুদ কার্ড দেখান রেফারি, যার ৪টি পর্তুগালের ও ৩টি ব্রাজিলের।

ম্যাচের পর পর্তুগাল কোচ বিনো বলেন, ‘উভয় দলকে অভিনন্দন। ১৭ বছর বয়সী খেলোয়াড়দের জন্য এটি একটি অত্যন্ত ভালো ফুটবল ম্যাচ ছিল। আমার মনে হয়, এটি খুব কঠিন এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। পেনাল্টি শুটআউটে আমরা বেশি সৌভাগ্যবান ছিলাম এবং সে জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এটি ব্রাজিলের পক্ষেও যেতে পারত। চমৎকার একটি সেমি-ফাইনাল ছিল। এখন বিশ্রাম নেয়ার সময়, যাতে আমরা ফাইনালে একটি অসাধারণ ম্যাচ খেলতে পারি।’ অন্য ম্যাচে, অস্ট্রিয়ানদের সঙ্গে দুর্দান্ত খেলেও ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ইতালি। 

দেশের ইতিহাসে এ যুব টুর্নামেন্টে এবারই প্রথমবার ফাইনালে উঠলো পর্তুগাল। এর আগে ১৯৮৯তে তৃতীয় হওয়া ছিল তাদের সেরা সাফল্য। প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে ছুঁতে অপেক্ষা বাড়লো ব্রাজিলিয়ানদের। 
খবর- মানবজমিন

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি