সোমবার ভোররাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন চুয়াডাঙ্গা জীবননগর মাধবপুর সীমান্তে বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, মাধবপুর সীমান্তের ৭০/২ আর পিলারের কাছে থাকা একটি গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ওই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবির বিওপি টহলদলের নজরে বিষয়টি এলে তারা বাংলাদেশে প্রবেশের সময় বাধা দেয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বাধার কারণে বিএসএফের তিনজনকে পুশ-ইন করার চেষ্টা ব্যর্থ হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন।
তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে ১৯৪ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান মুন্সী ইমদাদুর রহমান।
নিউজ বাংলা চ্যানেল