সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এপিজি চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়া।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে বর্তমানে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই গ্রুপের চেয়ারম্যান হওয়ার ফলে আইপিইউতে এ অঞ্চলের সংসদগুলোর প্রতিনিধিত্ব ও সমন্বয়ের ক্ষেত্রে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা পালনের সুযোগ পাবে।
এর আগে রোববার (৪ অক্টোবর) ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তানজানিয়ার আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
নিউজ বাংলা চ্যানেল