নিজস্ব প্রতিবেদক
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বিশ্বব্যাপী শিক্ষকদের অবদান ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অধিকার ও পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষকতার পেশাকে আরও মর্যাদাপূর্ণ করা এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেও দিবসটি বিশেষ তাৎপর্য বহন করে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ বাংলা চ্যানেল