ঢাকা | বঙ্গাব্দ

পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে কয়েক জেলায় বন্যার শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং | Photo Card
পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে কয়েক জেলায় বন্যার শঙ্কা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টির কারণে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে এবং সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলার কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। তবে নেত্রকোনার সোমেশ্বরী অববাহিকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এ ছাড়া বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের ঝুঁকি রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতর

দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতর