ঢাকা | খ্রি.

হিলিতে কুয়াশার আবরণ, উত্তরে শীতের আগমনী বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং | Photo Card
হিলিতে কুয়াশার আবরণ, উত্তরে শীতের আগমনী বার্তা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : হেমন্তের শুরুতেই উত্তরাঞ্চলে অনুভূত হচ্ছে শীতের হালকা আমেজ। ভোরের প্রকৃতিতে দেখা মিলছে শিশিরের, আর কুয়াশায় ঢেকে যাচ্ছে মাঠ, সড়ক ও গ্রামীণ জনপদ। ম্লান সূর্যের আলোয় প্রকৃতির এই পরিবর্তন জানান দিচ্ছে শীতের আগমনের বার্তা।

সোমবার ভোরে দিনাজপুরের হিলিসহ জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি দেখা যায়। বিশেষ করে খোলা মাঠ ও গ্রামীণ এলাকায় কুয়াশার ঘনত্ব ছিল বেশি। ভোরের সময় সড়ক ও গ্রামের পথগুলো কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ে এবং দূরের দৃশ্যও কিছুটা অস্পষ্ট হয়ে যায়।

সকালের মনোরম আবহাওয়া ও শীতের হালকা অনুভূতি উপভোগ করতে বিভিন্ন বয়সী মানুষকে বাইরে বের হতে দেখা গেছে। কেউ প্রাতঃভ্রমণে, আবার কেউ শরীরচর্চার জন্য গ্রামের পথ ও সড়কে হাঁটছেন। কুয়াশায় ভেজা পরিবেশে প্রকৃতিতে যুক্ত হয়েছে শীতের মিষ্টি আবহ।

স্থানীয়দের ধারণা, মাঠ-ঘাট ও জনপদে ভোরের কুয়াশার উপস্থিতি শীতের আগমনেরই ইঙ্গিত। কুয়াশা ও হিমেল আবহাওয়ার কারণে উত্তরের জনপদের প্রতিদিনের সকালের পরিবেশও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এতে দিনাজপুরবাসীর কাছে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী কয়েক দিনে সকাল ও রাতের ঠাণ্ডার অনুভূতি আরও বাড়তে পারে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৮, আহত ৩২

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৮, আহত ৩২