ঢাকা | খ্রি.

সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের সতর্ক থাকার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং | Photo Card
সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের সতর্ক থাকার আহ্বান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : সড়ক দুর্ঘটনা কমাতে মোটরসাইকেল ও গাড়ি চালানোর সময় চালক ও আরোহীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ পদ্ধতিতে যানবাহন চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশের পরামর্শ অনুযায়ী, মোটরসাইকেলে চালক ও আরোহী—দুজনেরই হেলমেট পরা বাধ্যতামূলকভাবে অনুসরণ করা উচিত। একই সঙ্গে চালকসহ মোটরসাইকেলে দুইজনের বেশি না ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার পাশাপাশি বড় ও ভারী যানবাহনের চলাচলের রুট সম্পর্কেও সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। এতে যানবাহনের চালকদের পারস্পরিক দৃশ্যমানতা বজায় রাখা সহজ হবে। লেন পরিবর্তন কিংবা মোড় নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের কথাও বলা হয়েছে।

গাড়ি চালানোর সময় অন্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে গতি কমিয়ে বাড়তি সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর ওপরও গুরুত্ব দিয়েছে পুলিশ।

ট্রাফিক জ্যাম কিংবা অন্য চালকের ভুলের কারণে মেজাজ হারানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। মাদক সেবনের পর, ঘুমঘুম অবস্থায় অথবা উল্টো পথে গাড়ি চালানো যাবে না বলেও সতর্ক করেছে পুলিশ।

মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে নির্ধারিত লেনে যানবাহন চালানো এবং গাড়ির হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সড়কে চালক, আরোহী ও পথচারী সবার নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন ও দায়িত্বশীলভাবে চলাচলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্

৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্