ঢাকা | খ্রি.

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং | Photo Card
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিশেষ অধিবেশন ডেকে নয়, আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে এখনই মন্তব্য করা সমীচীন নয়। এছাড়া চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত ৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা প্রমাণিত হলে তা প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায়, ৫৪ অনুচ্ছেদ অনুসারে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় ডিভাইসসহ ১৮ আটক

প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় ডিভাইসসহ ১৮ আটক