ঢাকা | খ্রি.

জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় আগ্রহ বাংলাদেশ-ইইউর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং | Photo Card
জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় আগ্রহ বাংলাদেশ-ইইউর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশেষ করে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এ বিষয়ে পৃথক আলোচনা করতে চায় উভয় পক্ষ।

গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে দুই পক্ষের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে মতবিনিময় হয়। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করা হয়। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তারা।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান মাইকেল মিলার। এ সময় বাংলাদেশ ও ইইউর দীর্ঘদিনের পারস্পরিক কল্যাণকর অংশীদারত্বে সন্তোষ প্রকাশ করে বহুমুখী সম্পৃক্ততা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।

ইইউকে বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে এর ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হুমায়ুন কবির। একই সঙ্গে বহুপক্ষীয়তাবাদ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইইউর গঠনমূলক সম্পৃক্ততারও প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নির্বাচন পর্যবেক্ষক মিশন মোতায়েন এবং চলমান সংস্কার প্রক্রিয়ায় ইইউর সহযোগিতার বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

এদিকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ ও ইইউর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর লক্ষ্যে প্রাথমিক অগ্রগতির বিষয়টিও এতে উঠে আসে।

এ ছাড়া অভিবাসন ব্যবস্থাপনা, বিমান চলাচল খাতে সহযোগিতা এবং টেকসই উন্নয়ন নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তা দেওয়ায় ইইউকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।



নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
খালেদা জিয়াই বিএনপিকে গণতান্ত্রিক দলে রূপ দিয়েছেন: মির্জা ফখ

খালেদা জিয়াই বিএনপিকে গণতান্ত্রিক দলে রূপ দিয়েছেন: মির্জা ফখ