ঢাকা | খ্রি.

কাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না মিমি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং | Photo Card
কাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না মিমি ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি
ad728
টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে পরিচালক রাজ চক্রবর্তীর প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর পুরোপুরিভাবে ক্যারিয়ারে মনোযোগী হন। আপাতত বিয়ে বা জীবনসঙ্গী নিয়ে তিনি ভাবছেন না বলে মন্তব্য করেছেন বারবার।

জীবনসঙ্গী নিয়ে এমন মন্তব্য করলেও একজনকে ছাড়া নাকি তার এক মুহূর্তও চলে না। তার সহকারী বুল্টি, যাকে নিজের জীবনের অপরিহার্য অংশ বলে দাবি করেছেন তিনি। 
মিমির ছায়ার মতো সঙ্গী হলো বুল্টি। প্রিয় পোষ্যদের আগলে রাখা ও তাদের দেখভাল করা থেকে শুরু করে মিমির পছন্দের রান্না, সবই দেখভাল করে বুল্টি। মিমির কঠোর ডায়েটেরও খেয়াল রাখেন তিনি। 

মিমির সেই আস্থাভাজন সহকারী বুল্টির জন্মদিন ছিল গত মঙ্গলবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন নায়িকা, যেখানে বুল্টির সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। মিমি লেখেন, ‘ভাগ্যিস তুই ছিলিস, আমার মনে হয়, তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারব না। খাবার থেকে ঘুম, ট্রাভেল থেকে শুট, পার্টি থেকে বন্ধু আমার জীবনে সবটা গোছানো শুধু তোর জন্য। লাভ ইউ, শুভ জন্মদিন বুল্টি।’

পরে, মধ্যরাতে কেক কেটে বুল্টির জন্মদিন সেলিব্রেট করেছেন মিমি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জন্মদিনের সেই বিশেষ মুহূর্তের ঝলক বুল্টি নিজেও তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। /ইউএমএইচ

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা চালুর আহ্বা

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা চালুর আহ্বা