ঢাকা | খ্রি.

সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং | Photo Card
সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা মুঠোফোনে এসএমএসের পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় দুটি ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

শনিবার (৮ আগস্ট) ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। ফলে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেও ফলাফল দেখতে পারবেন।

কেন্দ্রীয়ভাবে ফলাফল জানা যাবে eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে।

এ ছাড়া দেশের যেকোনো মুঠোফোন অপারেটরের সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমেও এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এজন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং শেষে YEAR লিখে বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএসের ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের লিখতে হবে SSC MAD ROLL YEAR। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফরম্যাট হবে SSC TEC ROLL YEAR

নির্ধারিত নিয়মে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
হাদি-মুসাব্বির-সাম্য হত্যার বিচার হতেই হবে: মির্জা ফখরুল

হাদি-মুসাব্বির-সাম্য হত্যার বিচার হতেই হবে: মির্জা ফখরুল