ঢাকা | খ্রি.

বর্ধিত বাড়িভাড়াসহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং | Photo Card
বর্ধিত বাড়িভাড়াসহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন অনুমোদন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন ছাড়ের প্রস্তাব অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বর্ধিত বাড়িভাড়াও অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এবারের বেতন প্রদানের আওতায় রয়েছেন মোট ৩ লাখ ৯২ হাজার ৬৯ জন শিক্ষক-কর্মচারী। তাদের মধ্যে স্কুল পর্যায়ের ৩ লাখ ১৫ জন এবং কলেজ পর্যায়ের ৮৮ হাজার ৫৪ জন।

এ ধাপে শিক্ষক-কর্মচারীদের বেতন বাবদ মোট ১ হাজার ২৫৮ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা বরাদ্দ রয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে অনুমোদিত বেতনের অর্থ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স