ঢাকা | খ্রি.

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে কালো কাপড়ে মৌন অবস্থান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং | Photo Card
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে কালো কাপড়ে মৌন অবস্থান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের মারধর ও হামলার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিক।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে পৃথক বিবৃতিও দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি কিংবা শারীরিকভাবে আক্রমণ করার অধিকার রাখে না।

তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক হামলা বা হয়রানির শিকার হলে তা স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।

বিবৃতিতে আরও বলা হয়, হামলা, হুমকি বা ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা সম্ভব নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা