রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম মিয়া উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় সেলিম মিয়ার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজ বাংলা চ্যানেল