ঢাকা | খ্রি.

পাটগ্রামে ট্রাকের চাপায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং | Photo Card
পাটগ্রামে ট্রাকের চাপায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় ইজি বাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন, একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া এবং ব্যবসায়ী সাইফুল ইসলাম।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, বুড়িমারী স্থলবন্দরমুখী একটি ট্রাক চলার সময় এর একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে চাপা দিয়ে ট্রাকটি একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে।

ওসি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, নিহত ও আহতরা মাছসহ অন্যান্য মালামাল আনতে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যারা দেশে আছেন তারা যেন কেউ পালাতে না পারেন -চুয়াডাঙ্গায় দুদ

যারা দেশে আছেন তারা যেন কেউ পালাতে না পারেন -চুয়াডাঙ্গায় দুদ