নিজস্ব প্রতিবেদক
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৪০৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলার।
এর আগে ২৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার। ফলে এক সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ প্রায় ৫৯ দশমিক ৭২ মিলিয়ন ডলার কমেছে। একই সময়ে বিপিএম-৬ হিসাবের রিজার্ভ কমেছে প্রায় ১১৯ দশমিক ৯০ মিলিয়ন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স, রপ্তানি আয়, আমদানি ব্যয় এবং বৈদেশিক দায় পরিশোধসহ বিভিন্ন কারণে দেশের রিজার্ভে নিয়মিত ওঠানামা হয়। সাম্প্রতিক সময়ে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরেছে।
নিউজ বাংলা চ্যানেল