ইরানে অবস্থিত মার্কিন দূতাবাসের এক ভার্চুয়াল সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং সীমান্তসংক্রান্ত বিধিনিষেধ দ্রুত পরিবর্তিত হতে পারে। এএনআই নিউজের প্রতিবেদন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে ওয়াশিংটন তেহরানের ওপর সামরিক ও সামুদ্রিক চাপ বাড়াচ্ছে। অন্যদিকে ইরানি কর্মকর্তারাও মার্কিন স্বার্থে আঘাত হানার হুমকি দিয়ে আসছেন।
এর পাশাপাশি ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলা নিয়েও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের বিভিন্ন বেসামরিক বিমানবন্দর ও অবকাঠামোয় তাদের সাম্প্রতিক হামলার ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সতর্ক করে জানিয়েছে, শুধু ইরানেই নয়, মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও মার্কিন স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও কূটনৈতিক মিশনগুলো হামলার ঝুঁকিতে থাকতে পারে।
জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়া এবং নিয়মিত নিরাপত্তা তথ্য সম্পর্কে অবগত থাকতে মার্কিন নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (STEP) নিবন্ধনের পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বড় ধরনের বিক্ষোভ, গণজমায়েত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলো এড়িয়ে চলতে নাগরিকদের সতর্ক করা হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল