ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং | Photo Card
কুমিল্লায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
 নিউজ বাংলা ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহণের যাত্রীবাহী একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকার আল-আমিন পেট্রোল পাম্পের নিকট পৌঁছায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে সেখান থেকে লাশ দুটি এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স