পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জন মাদক কারবারি, ৩৪ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নয়জন, নিয়মিত মামলার ১৭ আসামি, অন্যান্য ধারায় ১২ জন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত দুজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য রয়েছেন।
থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ছয়জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন ও নিয়মিত মামলার তিন আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা-পুলিশ চার কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে। একই অভিযানে দুই মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার তিন আসামি, অন্যান্য ধারায় তিনজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ১৬ জন গ্রেপ্তার হন।
সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৫২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া দুই মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং চুরির অভিযোগে একজনসহ মোট সাতজনকে আটক করা হয়। বন্দর থানা-পুলিশ বিভিন্ন ধারায় গ্রেপ্তার করেছে আরও নয়জনকে।
সোনারগাঁয়ে ছয় বোতল কেরু মদসহ দুই মাদক কারবারি, ১৪ মাদকসেবী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় মোট গ্রেপ্তারের সংখ্যা ১৭।
রূপগঞ্জে ৫৬ বোতল ফেনসিডিল ও ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ ছাড়া আট মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার পাঁচ আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, আড়াইহাজারে মাদক কারবারি একজন, মাদকসেবী দুজন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজন এবং বিভিন্ন মামলার পাঁচ আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজ বাংলা চ্যানেল