নিউজ বাংলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশি প্রবাসীর লাশ সম্পূর্ণ পুড়ে কঙ্কালে পরিণত হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় দোকান মালিক আলমগির হোসেন জানান, লাশগুলো চেনার মতো অবস্থায় নেই। দক্ষিণ আফ্রিকার পুলিশ আগুনের কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত ও ফরেনসিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ হাইকমিশনও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রবাসীরা দ্রুত পরিচয় শনাক্ত, আহত জহিরুল ইসলামের চিকিৎসা নিশ্চিত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
নিউজ বাংলা চ্যানেল