তবে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, আলী আব্বাস জাফরের নাম ঠিক না হওয়া সিনেমায় অভিনয় করবেন আহান পান্ডে। আর সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন শর্বরী বাগ।
একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে বলেন, “সাইয়ারা’ সিনেমার মাধ্যমে ইতিহাস গড়েছেন আহান পান্ডে। দেশের জেন-জিদের কাছে আহান পান্ডে বড় তারকা অভিনেতায় পরিণত হয়েছেন। শতকোটি আয়ের ব্লকবাস্টার ‘মুঞ্জা’ সিনেমার অংশ অংশ ছিলেন শর্বরী।”
আহান পান্ডের প্রশংসা করে সূত্রটি বলেন, “আপনার কাছে দুজন অসাধারণ অভিনেতা রয়েছেন; যারা প্রমাণ করেছেন যে, শুধু অভিনয় দক্ষতাই মানুষকে প্রেক্ষাগৃহে টানতে পারে।”
এক দশক পর আহান পান্ডের মতো তারকা পেয়েছে ইন্ডাস্ট্রি। এ তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, “এটা বড় নির্মাতাদের মতো আলী আব্বাস জাফরের জন্য উত্তেজনাকর। যে সিনেমা দিয়ে রোমান্স- অ্যাকশন-এন্টারটেইনার তৈরি করতে চাইছেন। এক দশক পর, এমন কিছু নতুন মুখ ও নবাগত অভিনেতা এসেছেন; যাদের বক্স অফিসে গ্রহণযোগ্যতা রয়েছে।”
বর্তমান সময়ে পর্দায় তরুণ প্রজন্মকে দেখা সত্যিই রোমাঞ্চকর বলে মনে করেন সূত্রটি। তা জানিয়ে তিনি বলেন, “আলীর (আলী আব্বাস জাফর) হাতে এখন এমন দুজন অসাধারণ অভিনেতা আছেন; যাদের দিয়ে তরুণ প্রেম-নাটক এবং আবেগময় অ্যাকশন ফিল্মের ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবেন।”
আলী আব্বাস জাফর নির্মিত ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘গুন্ডে’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমা প্রযোজনা করেন আদিত্য চোপড়া। নাম ঠিক না হওয়া নতুন এ সিনেমাও প্রযোজনা করবেন আদিত্য। আলী আব্বাস জাফর ও আদিত্যর এটি পঞ্চম মিশন বলেও সূত্রটি জানান।
আহান পান্ডে অভিনীত অভিষেক সিনেমা ‘সাইয়ারা’। প্রথম সিনেমা দিয়ে এই নায়ক প্রমাণ করেছেন জেন-জিরা এখনো প্রেক্ষাগৃহে যাওয়া বন্ধ করেননি। এ তথ্য উল্লেখ করে অন্য একটি সূত্র আইএএনএস-কে বলেন, “বরং তারা দলে দলে গিয়ে ‘সইয়ারা’ সিনেমাকে সমর্থন করেছেন। এটি এমন একটি সিনেমা, যা তাদের ভাষায় ও আবেগে কথা বলেছে। ‘সাইয়ারা’ সিনেমার সাফল্যের পর বলিউডে ভাবনার বড়সড় পরিবর্তন এসেছে। এখন প্রতিটি শীর্ষ পরিচালক তরুণ অভিনেতাদের নিয়ে কাজ করতে আগ্রহী। কেবল তাই নয়, তারা ঝুঁকি নিতেও রাজি। কারণ এর বড় পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে।”
খবর- রাইজিংবিডি.কম
নিউজ বাংলা চ্যানেল