ঢাকা | খ্রি.

প্রিজনভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং | Photo Card
প্রিজনভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে গেছে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ নামে এক আসামি। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কারাগার সূত্র জানায়, আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে নাওজোড় এলাকায় পৌঁছালে সে প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার সুযোগ চায়। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় সে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে নাওজোড় এলাকায় শৌচাগারে যাওয়ার সুযোগ নিয়ে পিচ্চি রাজা পালিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করত। তার বাবার নাম মোতালেব। মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সে মোহাম্মদপুর এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

প্রিজনভ্যান থেকে পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিং মোকাবিলায় রুফটপ সোলারে জোর, সামনে বড় পাঁচ চ্যালেঞ্জ

লোডশেডিং মোকাবিলায় রুফটপ সোলারে জোর, সামনে বড় পাঁচ চ্যালেঞ্জ