ঢাকা | খ্রি.

হাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে হারাল পিএসজি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং | Photo Card
হাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে হারাল পিএসজি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার এড়াতে পারেনি লে আর্ভে। ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে খেলতে নামা পিএসজির কাছে ৫-১ গোলে পরাজিত হয়েছে স্বাগতিকরা। ফরাসি ক্লাবটির জয়ে সবচেয়ে বড় অবদান অধিনায়ক আশরাফ হাকিমির। হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলেও সহায়তা করেছেন তিনি।

ম্যাচের ১৮ মিনিটে জশ মাজার গোলে এগিয়ে যায় লে আর্ভে। তবে তাদের সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। আট মিনিট পর, অর্থাৎ ম্যাচের ২৬ মিনিটে মিকা গোডটসের গোলে সমতায় ফেরে পিএসজি।

বক্সের ভেতর হাকিমির বাড়ানো পাস পেয়ে গোলরক্ষকের মুখোমুখি হন বেলজিয়ামের এই উইঙ্গার। সুযোগটি কাজে লাগিয়ে বল জালে পাঠান তিনি। এরপর হাকিমির দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে আধিপত্য প্রতিষ্ঠা করে পিএসজি এবং শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে ফিরেছেন ৬০৫৮৮ হাজি, মৃত্যু ৫৪

দেশে ফিরেছেন ৬০৫৮৮ হাজি, মৃত্যু ৫৪