ঢাকা | খ্রি.

জনগণের জীবনমান বদলাতে কাজ করছে বিএনপি সরকার: সমাজকল্যাণমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং | Photo Card
জনগণের জীবনমান বদলাতে কাজ করছে বিএনপি সরকার: সমাজকল্যাণমন্ত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। গ্রামীণ যোগাযোগব্যবস্থা সহজ করা ও অবকাঠামোগত উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সাত নম্বর দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট-কাঞ্চনডব সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী।

এ সময় তিনি বলেন, গ্রামের মানুষের উন্নতি নিশ্চিত না হলে দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তাই যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও পৌঁছায়, সে বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’। পাশাপাশি এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।

সড়ক পাকাকরণ কাজের উদ্বোধনকালে নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভক্তদের চমক দিলেন পরিণীতি চোপড়া

ভক্তদের চমক দিলেন পরিণীতি চোপড়া