ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, বাংলাদেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি উৎপাদন, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। গতকাল শনিবার ডিসিসিআই মিলনায়তনে ‘বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা, টেকসই উন্নয়নের পথনির্দেশনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দেশের শিল্প ও অর্থনীতিকে বাঁচাতে হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই জ্বালানি কাঠামো গঠন ও অপচয় রোধে জোরারোপ করেন তাসকীন আহমেদ।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, জ্বালানি খাতে বর্তমানে দক্ষতার হার ৩০ শতাংশের কাছাকাছি। এ দক্ষতা আরও বাড়নো সম্ভব হলে বিদ্যুৎ ঘাটতি কমবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে মাস্টার প্ল্যান থাকলেও সহায়ক নীতিমালার অনুপস্থিতির বিষয়টি শিল্প খাতকে বেশ ভোগাচ্ছে।
অনুষ্ঠানে ছিলেন বিসিএমএ সভাপতি মোহাম্মদ আমিরুল হক, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান ও ডিসিসিআইর সাবেক পরিচালক মনোয়ার হোসেন, বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ, এলপিজি স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ ওনার্স আসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল মাওলা।
খবর- আমাদেরসময়
নিউজ বাংলা চ্যানেল