নিউজ বাংলা ডেস্ক : খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার (৭ আগস্ট) সকালে সদর থানার মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭) ও তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মারিয়াম (২০) এবং আয়শা।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করার পর তাদের হেফাজত থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এরপর উদ্ধার করা ইয়াবাসহ তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।